মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করেছেন? ভিসা হয়েছে কিনা জানতে চাচ্ছেন? তাহলে খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করে নিন।
মালয়েশিয়া ভিসা চেক করা এখন পানির মত সহজ আপনি যদি মালয়েশিয়া ভিসা পেয়ে থাকেন তাহলে প্রতারণা এড়ানোর জন্য অবশ্যই একবার হলেও আপনার ভিসা চেক করে নিবেন। কারণ বর্তমান সময়ে দালালের সংখ্যা অনেক বেশি আর এরা ভিসা না আসলেও বলে আপনার ভেসে এসেছে তাই ১০০% শিওর হতে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করে নিন।
বর্তমান সময়ে কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া দেশগুলোর মধ্যে মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দিচ্ছে যদিও কয়েকদিন আগে ইতালি শ্রমিক নিয়োগ করা হয়েছিল তবে এসব কান্ট্রিতে সবাই যেতে পারে না তাই মালয়েশিয়াতেই বেশিরভাগ মানুষ যায় আর যাদের লোক নেই তারা দালালের মাধ্যমে মালয়েশিয়াতে যাচ্ছে।
আরো পড়ুনঃ ই-পাসপোর্ট চেক করার নিয়ম
কিন্তু মাঝেমধ্যে দেখা যায় দালালের মাধ্যমে মালয়েশিয়া বা যে কোন দেশেই যাওয়ার আগে তারা বলে ভিসা হয়ে গিয়েছে এবং আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যায় তবে কিছু ভুয়া তথ্য দিয়ে আপনাকে তারা বিভ্রান্ত ফেলতে পারে তাই প্রতারণার শিকার হওয়ার আগে অবশ্যই আপনার পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া ভিসা চেক করে নিবেন। চলুন আমরা দেখব কিভাবে ভিসা চেক করবেন বিস্তারিত।
শিরোনামঃ
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2023
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
উপরের দিকে আমরা মালয়েশিয়া ভিসার ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইট সাজেস্ট করেছি যেখান থেকে আপনারা খুব সহজেই আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন।
উপরে দেখানোর নিয়ম ফলো করে ভিসা চেক করতে সমস্যা হলে নিচে দেওয়া নিয়ম ফলো করুন আমরা এখান বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করবেন চলুন তাহলে ভিসা চেকিং পদ্ধতি দেখে নেয়া যাক।
ধাপ ১: মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করুন
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে মালয়েশিয়া ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইট https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এবং নতুন একটি পেজ দেখতে পাবেন যেখানে পাসপোর্ট নাম্বার সিটিজেন, আবার নাম্বার ও সিটিজেন এই দুইটা জিনিস দেওয়ার অপশন পাবেন যেমনটি নিচে দেখতে পাচ্ছেন।
ধাপ ২: Passport নাম্বার ও Citizen সিলেক্ট করুন
এবার মালয়েশিয়া ভিসা দেখার জন্য আপনি যেই পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করেছেন সেই Passport Number ব্যবহার করুন এবং আপনার সিটিজেন বা নাগরিকত্ব কোন দেশের সেটি সিলেক্ট করুন যদি বাংলাদেশী হন তাহলে Bangladeshi সিলেক্ট করে দিন।
ধাপ ৩: ভিসা সার্চ করুন
আপনার পাসপোর্ট নাম্বার ও সিটিজেন বা নাগরিকত্ব সিলেট করার পরে সামনে হাতের ডান পাশে Search লেখা একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এবং সার্চ বাটনে ক্লিক করলে আপনাকে নতুন একটি ইন্টারফেজে নিয়ে যাওয়া হবে।
ধাপ ৪: ভিসা যাচাই করুন
পাসপোর্ট নাম্বার সিলেট করে সার্চ করলে নতুন একটি পেইজে নিয়ে আসবে এবং এখানে আপনি আপনার নাম সহ ভিসা কোম্পানি নাম ও আপনার জন্ম তারিখ সহ সকল কিছু যাচাই করতে পারবেন এই একে পদ্ধতিতে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
আরো পড়ুনঃ ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই
আমরা উপরের দিকে দেখলাম কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে হয় চলুন এবার আমরা মালয়েশিয়া ভিসা চেক করার আরো কিছু পদ্ধতি দেখে নেই যদি আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে না পারেন তাহলে নিচে দেওয়া এই নির্দেশনা গুলো ফলো করুন তাহলে আশা করি আপনি আপনার মালয়েশিয়া ভিসা হয়েছে কিনা সেটি যাচাই করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার ছাড়াও আরো ৩ টি উপায়ে মালয়েশিয়া ভিসা চেক করা যায়।
- Employer Identification Card No দিয়ে
- Company Registration No দিয়ে
- Application Number দিয়ে
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম ২০২৩
মালয়েশিয়া ভিসা চেক করতে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus এখানে Employer Identification Card No বা Company Registration No অথবা Application Number দিয়ে Search বাটনে ক্লিক করলেই মালয়েশিয়া ভিসার সকল তথ্য যাচাই করতে পারবেন।
উপরে আমরা বলেছি তিনটি উপায়ে মালয়েশিয়া ভিসা চেক করা যায় যদিও পাসপোর্ট নাম্বার দিয়েও ভিসা চেক করা যায় তবে আরও তিনটি উপায় রয়েছে আপনার কাছে যদি Employer Identification Card No থাকে তাহলে eservices.imi.gov.my/myimms/PRAStatus এই ওয়েবসাইটে গিয়ে আপনার Employer Identification Card No দিয়ে সার্চ করলেই নামসহ ভিসা যাচাই করতে পারবেন।
আরো পড়ুনঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
চলুন কয়েকটি স্টেপের মাধ্যমে দেখা যাক কিভাবে Company Registration No অথবা Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা হয়েছে কিনা সেটি চেক করবেন চলুন স্টেপগুলো দেখে নেয়া যাক।
ধাপ ১: মালয়েশিয়া ভিসা চেকিং ওয়েবসাইট ভিজিট করুন
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্রথমেই ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en এই ওয়েবসাইটে এবং এখানে আপনার Company Registration No উদাহরণ- 974618-V) দিন।
ধাপ ২: ভিসা সার্চ করুন
সঠিকভাবে Company Registration No দিয়ে সার্চ করলে নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে যেখানে Application Number, Employer Identification Card No./ Company Registration No, Maid Name/Employee, Document Number, Status, এই অপশন গুলো সব কিছু যাচাই করতে পারবেন।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভিসা কোন পর্যায়ে রয়েছে বা আপনার ভিসা হয়েছে কিনা সেটা দেখতে পাবেন হাতের ডান পাশে সবশেষে Status সিরিয়ালে। এবং আপনার ভিসা হয়েছে কিনা এটি যাচাই করার জন্য অবশ্যই আপনার Application Number দেখে শিওর হয়ে নিবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম 2023
মালয়েশিয়া ই ভিসা চেক করতে ভিজিট করুন https://malaysiavisa.imi.gov.my/evisa/ এবং মেনু থেকে Check eVisa সিলেক্ট করে Passport Number ও Sticker Number দিয়ে Capture Code লিখে I have obtained my eVISA অপশনটি টিকমার্ক করুন এবং Search বাটনে ক্লিক করলেই মালয়েশিয়া ই ভিসার সকল তথ্য যাচাই করতে পারবেন।
উপরে দেখানোর নিয়ম ফলো করে খুব সহজেই আপনার মালয়েশিয়া ই ভিসা যাচাই করতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে। চলুন এবার আমরা মালয়েশিয়া কলিং ভিসা কিভাবে চেক করবেন সেই বিষয়ে বিস্তারিত জানবো।
মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম 2023
মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে গিয়ে Company Registration No অথবা Application Number দিয়ে Search বাটনে ক্লিক করলেই মালয়েশিয়া কলিং ভিসার সকল তথ্য যাচাই করতে পারবেন।
মালয়েশিয়া সাধারণ ভিসা ও মালয়েশিয়া কলিং ভিসা চেক করার পদ্ধতি তবে আপনার কাছে যদি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন।
আর আপনার কাছে যদি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার দুটোই না থাকে তাহলে শুধুমাত্র Employer Identification Card No দিয়েও মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন।
| হোম পেজ | Tech Bono 24 |
| ই পাসপোর্ট যাচাই | ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই |
| মেডিকেল রিপোর্ট চেক | পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক |
| ই পাসপোর্ট চেক করুন | ই-পাসপোর্ট চেক করার নিয়ম |
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করা সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কি মালয়েশিয়া ভিসা চেক করা যায়?
পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করব?
শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের নিবন্ধনের পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম ও মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম একই সাথে মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনি যদি মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে আমাদের এই নিবন্ধনে দেখানো নিয়ম ফলো করে খুব সহজেই আপনার ভিসা যাচাই করতে পারবেন।
মালয়েশিয়া ভিসা চেক করতে বা আমাদের দেখানো নিয়ম ফলো করে ভিসা চেক করতে যদি কোন সমস্যা হয় সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাকে ভিসা চেক করতে সাহায্য করব। সব সময় জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন ভিসা ও পাসপোর্ট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট NID Gov BD ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে
